Print Date & Time : 2 February 2026 Monday 3:02 pm

মির্জাপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

মীর আনোয়ার হোসেন টুটুল:
ত্রয়াদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ রবিবার মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন সহকারী রিটার্নিং অফিসার ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন।
মির্জাপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. সাজেদুর রহমান জানান ত্রয়োদশ সংসদ নির্বাচনে মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নে ১২৭ টি ভোট কেন্দ্রের জন্য ১২৭ জন প্রিজাইডিং অফিসার, ৭২৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১৪৫২ জন পুলিং এজেন্ট গণভোট ও নির্বাচনি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। তিনি আরও জানান মোট ভোটার রয়েছে ৩ লাখ ৭০ হাজার ৮২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৫ হাজার ১২৩ জন এবং নারী ভোটার এক লাখ ৮৬ হাজার ৭০০ জন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে সহকারী রিটার্নিং অপিসার সুরাইয়া ইয়াসমিন জানিযেছেন।