মীর আনোয়ার হোসেন টুটুল:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবীতে আজ রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সকাল দশটা থেকে তারা কর্মবিরতি পালন শুরু করেন। কর্মবিরতি পালনের পাশাপাশি দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্তর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করেন।
পরে উপজেলা নির্বাহী অফসারের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, এসিল্যান্ড অফিস, উপজেলা প্রকৌশল অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, মৎস অফিস, সমাজ সেবা অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, শিক্ষা অফিস, পরিসংখ্যান অফিস, কৃষি অফিস, পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীগন উপস্থিত ছিলেন। পে কমিশনের দেওয়া সরকারের কাছে রিপোর্ট ও পে-স্কেল ঘোষনা না হওয়া পর্যন্ত তাদের কর্মসুচী চলবে বলে তারা ঘোষনা দিয়েছেন।