Print Date & Time : 12 November 2026 Thursday 10:24 pm

অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জেলার কুলাউড়ার বরমচাল ইউনিয়নে একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের (১৩ ) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩রা আগস্ট) সকালের দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে কুলাউড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, কিশোরটির ডান হাত পক্ষাঘাতগ্রস্ত ছিল এবং মরদেহ উদ্ধারের সময় তার পরনের প্যান্ট খোলা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, সে ডোবার পাশে মলত্যাগ করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এখনও তার পরিচয় শনাক্ত হয়নি। শনাক্তকরণে পুলিশ কাজ করছে। এছাড়াও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ বলা যাবে।