Print Date & Time : 17 November 2026 Tuesday 9:05 am

অফুরন্ত সওয়াব লাভের দোয়া

ধর্ম ডেস্ক
হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, একবার জনৈক ব্যক্তি নীচের বাক্যটি বলল। বাক্যটি শুনে আমল লিপিবদ্ধকারী দুই ফেরেশতা কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন।

তারা বুঝতে পারলেন না, এ বাক্য পাঠের সওয়াব তারা কীভাবে লিখবে।

তারা আকাশে আরোহণ করে বলল, হে আমাদের প্রভু! তোমার বান্দা একটি বাক্য বলেছে।

কিন্তু আমরা বুঝতে পারছি না- এর সওয়াব কীভাবে লিখব?
যদিও আল্লাহতায়ালা সবকিছু জানেন তবুও জিজ্ঞাসা করলেন, আমার বান্দা কী বলেছে? ফেরেশতারা বাক্যটি পাঠ করে আল্লাহকে শোনালেন। আল্লাহতায়ালা বললেন, (যেহেতু এ বাক্যের সওয়াব লেখার সামর্থ্য তোমাদের নেই সেহেতু) আমার বান্দা যা বলেছে তোমরা সেটাই লিখে রাখ।

সে যখন আমার সঙ্গে সাক্ষাৎ করবে- তখন আমি নিজে তাকে এর প্রতিদান দেব-

يا رَبِّ لَكَ الحَمْدُ كما يَنْبَغِي لِجَلالِ وَجْهِكَ ولِعَظِيمِ سُلْطانِكَ

উচ্চারণ : ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআজিমি সুলতানিকা। -ইবনে মাজাহ : ৩৮০১

অর্থ : হে আমার প্রভু! তোমার সুউচ্চ মর্যাদা ও বিশাল রাজত্ব অনুপাতেই তোমার জন্য প্রশংসা।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //