Print Date & Time : 14 November 2026 Saturday 5:55 am

আইডিইবি কুষ্টিয়া জেলা নির্বাহী কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কুষ্টিয়া জেলা নির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

৯ মার্চ আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ অনুমোদন প্রদান করা হয়।

আইডিইবি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক চিঠিতে জানানো হয়, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ রক্ষায় কুষ্টিয়া জেলা নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কুষ্টিয়া জেলা নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রকৌশলী মোঃ আবুল বাশার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোঃ আশরাফ আলী।

চিঠিতে বলা হয়, আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটি নবগঠিত কুষ্টিয়া জেলা নির্বাহী কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করেছে। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটি আশা প্রকাশ করে জানায়, নবগঠিত এই কমিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আইডিইবি’র কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবে। চিঠিতে আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবির হোসেন এবং সদস্য সচিব প্রকৌশলী কাজী সাব্বির হোসেন স্বাক্ষর করেন।

এদিকে কুষ্টিয়া জেলা নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম বেগবান করতে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সহযোগিতা কামনা করেছেন।