Print Date & Time : 12 November 2026 Thursday 8:00 am

আইসিএমএবি’র কেবিসি নির্বাচন অনুষ্ঠিত

আইসিএমএবি’র খুলনা ব্রাঞ্চ কাউন্সিল (কেবিসি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় সিএমএ ভবন, সোনাডাঙ্গা, খুলনায় উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

খুলনা অঞ্চলের আইসিএমএবি’র সদস্যগণ নির্বাচনে ভোট প্রদান করেন।নির্বচানে প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন আযম খান সরকারী কমার্স কলেজের প্রিন্সিপাল প্রফেসর কার্তিক চন্দ্র মন্ডল।নির্বাচনে ১০ জন প্রার্থী ২০২৪ সালের জন্য কেবিসি সদস্য নির্বাচিত হন।

নির্বাচিতরা হলেন- মোঃ মোরশেদ আলী এফসিএমএ, আব্দুল মোতালেব এফসিএমএ, প্রফেসর শেখ জিয়াউল ইসলাম এফসিএমএ, মোঃ আরিফুর রহমান এফসিএমএ, মোঃ মোসলেম উদ্দিন এফসিএমএ, কে.এম. নেয়ামুল হক এফসিএমএ, মোঃ হাবিবুর রহমান শেখ এফসিএমএ, আজিজুর রহমান এসিএমএ, মোঃ মমিনুর ইসলাম এসিএমএ ও তাপস কুমার সাহা এসিএমএ।

দৈনিক দেশতথ্য//এইচ//