Print Date & Time : 13 November 2026 Friday 1:36 pm

আচরণ বিধি লঙ্ঘন করায় হানিফসহ দুইজনকে শোকজ

কুষ্টিয়া-৩ আসনে নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিক এমপি ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের স্ধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে শো-কজ নোটিশ দিয়েছেন সংসদীয় আসন-৭৭ এর নির্বাচন অনুসন্ধান কমিটি।

রবিবার বিকেলে কুষ্টিয়া-৩ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান মুহাম্মদ মাযহারুল ইসলাম স্বাক্ষরিত ওই কারন দর্শানো নোটিশের লিখিত জবাব স্ব-শরীরে হাজির হয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম।

আদালত পুলিশ সূত্রে জানা যায়, আগামী মঙ্গলবার ২৬ ডিসেম্বর সকাল ১১টায় অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলামের কার্যালয়ে হাজির হয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যার দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

পৃথক ভাবে এই দুই নেতার বিরুদ্ধে আনীত অভিন্ন অভিযোগে উল্লেখ করা হয়েছে- ‘২৪/১২/২০২৩ খ্রিঃ তারিখের মাহবুবউল আলম হানিফ কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে কুষ্টিয়া সদর উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকদের আয়োজনে “শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ” বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ও জাতীয় নতুন শিক্ষা কালিকুলাম ২০২১ শীর্ষক ০৭ দিন ব্যাপী ট্রেনিং এর শেষ দিন ২৪/১২/২০২৩ তারিখে শিক্ষকদের ট্রেনিং শুরু করার পূর্বে নির্বাচনী জনসভা করার জন্য বাধ্য করেছেন। এতে জাতীয় সংসদ নিবার্চন আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১৪ এর লঙ্ঘন হয়েছে। 

এবিষয়ে মন্তব্য জানতে সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাকে একাধিক বার কল দেওয়ার পরও তিনি রিসিভ না করে কল কেটে দিয়েছেন। এরপর তাকে মোবাইল মেসেজ দেওয়া হয় তাতেও তিনি কোন সাড়া দেননি।

তবে এবিষয়ে মাহবুব উল আলম হানিফের বলেন, ‘কোন নোটিশের কথা এখনও আমি জানিনা। ওসব কিছুনা। এ নিয়ে এতো পেরেসানির কিছু নেই’। 

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৪ ডিসেম্বর ২০২৩