Print Date & Time : 9 November 2026 Monday 8:14 pm

আমলায় পল্লী চিকিৎসক সম্মেলন

কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির বনভোজন ও সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুরস্থ বিএডিসি কৃষি খামারের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির মিরপুর উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল করীম, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুর আলম বাচ্চু, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি কাঞ্চন কুমার হালদার, বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি উৎপল কুমার সেন গুপ্ত, সাধারন সম্পাদক আবু আজম সিদ্দিকী, মিরপুর উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাংগাঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-কোষাধাক্ষ্য আশরাফুল ইসলাম, পল্লী চিকিৎসক সরজিৎ সরকার, সামসুল হুদা সেলিম, মিজার, আব্দুল গনি প্রমুখ। দিনব্যাপী বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সম্মেলণে লটারী, ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন কা হয়েছে। এসময় মিরপুর উপজেলার বিভিন্ন এলাকার সকল পল্লী চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//২৩ ফেব্রুয়ারী//২০২২