কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতী আমির হামজা তার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে তাকে বিভিন্ন মাধ্যম থেকে হত্যার হুমকি দেয়া হচ্ছে উল্লেখ করে একটি পোষ্ট করেন।
১৮ জানুয়ারা রবিবার বিকাল ৫টায় তিনি পোষ্টে উল্লেখ করেন, ‘একটু জানিয়ে রাখি ‘ গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ।
এসময় ফেসবুক পোষ্টে তিনি আরো উল্লেখ করেন , আপনাদের কাছে অনুরোধ রইলো, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন। আমির হামজা।
নিজের ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট প্রসঙ্গে মুফতি আমির হামজার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পাবনা-৪ আসনের বিএনপির এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব তো সরাসরি টেলিভিশন টকশোতে হুমকি দিয়েছে। আমি আগামীকাল নিরাপত্তার জন্য থানায় জিডি করবো। সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে জানাবো।
নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের কাছ থেকে হুমকি পাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি জানান, নির্দিষ্ট কোন জায়গা না সব মাধ্যম থেকেই হুমকি আসছে। নির্দিষ্ট করে নাম বলতে পারছি না। আগামীকাল পর্যন্ত বিষয়টা দেখবো আজকে কি হয়। কালকে জিডি করে আপনাদেরকে জানাবো।
নিরাপত্তা ঝুঁকি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না সেরকম মনে করছি না। বিষয়টি দল থেকে দেখছে। এসময় তিনি পরিবারের নিরাপত্তার বিষয়ে বলেন, আমার মেয়েগুলো ছোট তো চিন্তাতো হয় সবার। মানুষ তো সব এক রকম না। দেখলেন না হাদি সাহেবের কি হয়ে গেল।