Print Date & Time : 11 November 2026 Wednesday 4:26 pm

ইবি কর্মকর্তা সমিতির সভাপতির মৃত্যু, ভিসির শোক

ইরফান উল্লাহ, ইবি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতির সভাপতি মো: দেওয়ান টিপু সলতান মৃত্যবরণ করেছেন।
শুক্রবার (১৩ জুন) বিকেলে ঢাকার এভার কেয়ার হসপিটালে ব্রেইন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক শোকবার্তায় নিশ্চিত করা হয়েছে।

একই সঙ্গে ওই শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং অগণিত শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক।

বার্তায় বলা হয়, মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানে সমাসীন করেন ও তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।

দেওয়ান টিপুর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। আগামীকাল ১৪ জুন সকাল ১১ টায় মরহুমের প্রথম জানাযা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বাদ যোহর কুষ্টিয়া হাউজিং এলাকায় ২য় জানাযা শেষে দাফন সম্পন্ন হবে।