কুষ্টিয়া প্রতিনিধি: ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া এর দুইদিন ব্যাপী ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। ১৪ ও ১৫ আগস্ট ২০২৬ রোজ শুক্রবার ও শনিবার সকাল ন’টা থেকে বেলা একটা পর্যন্ত কুঠিপাড়া মডেল মসজিদের হল রুমে সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল এর ব্যবস্থাপনায় আমন্ত্রিত অতিথি হিসেবে ছাত্র-ছাত্রীদের কিছু উপহার তুলে দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মুকুল খসরু, তরুণ সমাজসেবক মোঃ জাহিদ হাসান, সংস্থার উপদেষ্টা অধ্যাপক ওবাইদুর রহমান আবুল,সৈয়দ এম এ রেজা, সঙ্গীত শিল্পী মোজাম্মেল হোসেন চৌধুরী, অস্ট্রেলিয়া প্রবাসী মনিরা ম্যাডাম। মূল্যায়ন কাজে সহায়তা করেন শিল্পী কাওছার মাহমুদ, রাইসুল ইসলাম সাকিব, মাওঃ আব্দুল্লাহ আল মামুন, মুফতি মাওলানা সাকিবুর রহমান বেলালী,হাফেজ মনিরুল ইসলাম, হাফেজ বনি আমিন, মোঃ সাদ্দাম হোসেন, কাজি রেজাউল হক, কারী ফাহিম আহমেদ অনিক, হাফেজ আবু ইউসুফ, হাফেজ মোঃ আব্দুল্লাহ। প্রতিযোগিতার বিষয় ছিল কেরাত, গজল, আজান,কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা। তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মাঝে ক ও খ দুই বিভাগে স্কুল ও মাদ্রাসার আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্রীদের মহিলা বিচারক দিয়ে বিচারকার্য সম্পূর্ণ হয়। কুষ্টিয়া শহরের ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ইনশাআল্লাহ আগামী ২৫শে আগস্ট বিকেলে বিজয়ীদের মধ্যে বই, মেডেল, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। দুই দিনব্যাপী প্রোগ্রাম পরিচালনায় সহযোগিতা করেন সংস্থার কিশোর বিভাগের পরিচালক শেখ শানজিদ রহমান সিয়াম, সেক্রেটারি আব্দুর রহমান সাকিব, উপপরিচালক জিসান ইসলাম, সহ-সেক্রেটারী তাসিন আরাফাত, ফারহান, জাকির, রুপ হাসান , সামিদ।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //