Print Date & Time : 10 November 2026 Tuesday 5:49 am

উন্নয়ন বঞ্চিত কাঞ্চনশ্বর গ্রাম

সুদীপ্ত শাহীন, লালমনিরহাট ।। লালমনিরহাটে উন্নয়ন বঞ্চিত এক গ্রাম  নাম কাঞ্চনশ্বর।

জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের এ গ্রামটিতে আধুনিক উন্নয়নের কোন ছোঁয়ায় লাগেনি। ৩১ বছরেও যাতাযাতের এই রাস্তাটি উচুঁ করা হয়নি। বিদ্যূত পৌঁচ্ছে। গ্রামবাসীর জীবনে এসেছে আধুনিকতার ছোঁয়া কিন্তু যাতাযাতের রাস্তা না থাকায় পানিবন্দি জীবন যাপন করছে গ্রামটির শতাধিক পরিবার। শিশুরা পানি পেড়িয়ে সাপ পোকামাকড়ের ভয়ে স্কুলে যেতে চায় না। শিশু শিক্ষার্থীরা পানি ডিঙ্গিয়ে পথ চলতে  একটু এদিক ওদিক হলেই পানিতে ডুবে যেতে হবে।

গ্রামটির বাসিন্দা মনোয়ার হোসেন ও রহিমা খাতুন জানান,  ৩১বছর ধরে আমাদের গ্রামটির একমাত্র সমস্যা একটি উছুঁ কাঁচা রাস্তার। একটি উচুঁ রাস্তা ও একটি বক্স সেতুর হলেই গ্রামের মানুষের যাতাযাতে স্বস্তি ফিরে আসত। এই গ্রামের মানুষ নৌকায় ভোট দিয়ে এমপি বানিয়েছে। এমপি সাহেব টানা দুই বার প্রতিমন্ত্রী ও পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্বে সরকারে থাকলেন কিন্তু তবুও রাস্তা নির্মাণ হলো না। ভোট এলে সকলে বলে এবার ভোট দেন রাস্তা ঘাট সেতু বস তৈরি করে দিব। ভোট নিয়ে চলে যায় উন্নয়ন বহ্চিত থাকছে গ্রামটি। আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না।  যদি পানিতে ডুবে কিংবা সাপের কামড়ে দেয়! তখন কী হবে তখন?। তাই সন্তানদের স্কুলে পাঠিয়েও দুশ্চিন্তায় থাকতে হয়। স্কুলে যেতে হাটুপানি ঢিঙ্গাতে হয়। ভেজা কাপড়ে স্কুলে ক্লাস করতে গিয়ে শিশুদের জ¦র সর্দি লেগেই থাকে। এলাকার ছেলে দুই বার মন্ত্রী থাকার পরেও রাস্তা না হলে কবে হবে রাস্তায়। গ্রামের উন্নয়ন না করে শহরের উন্নয়ন করলে হবে গ্রামবাসি প্রশ্ন রাখেন। রাস্তাটি নির্মাণে প্রধানমন্ত্রীন হস্তকেক্সপ কামনা করেছেন।  

আর//দৈনিক দেশতথ্য//২৬ আগষ্ট-২০২২