Print Date & Time : 18 November 2026 Wednesday 12:03 pm

‘এগিয়ে যাবে কুড়িগ্রাম’ এর সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলার হত দরিদ্র আর মেধাবী শিক্ষার্থীরা ঢাকা,রাজশাহী, শাহজালাল প্রযুক্তি, খূলনাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশুনা করছে।

তাদের পড়াশুনার জন্য সহয়তা দিচ্ছে কুড়িগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘এগিয়ে যাবে কুড়িগ্রাম’।

শুক্রবার দিনভর কুড়িগ্রাম ট্রেডেস হোম মিলনায়তনে এই মেধাবী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোহম্মদ সাইদুর আরিফ,বিশেষ অতিথি আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ মীজার্ নাসির উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সুপ্রিম কোর্টের আইনজীবি মোঃ আজিজুর রহমান দুলু প্রমুখ।সভাপত্বি করেন এগিয়ে যাবে কুড়িগ্রামের আহবায়ক নুরুন-নবী খন্দকার প্রমুখ।
জেলার বিভিন্ন উপজেলার সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০জন শিক্ষার্থীদের ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা তাতক্ষনিক সমস্যার সমাধান করা হয়। এবং তাদের বিভিন্ন কেটাগরিতে বৃত্তি প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//