Print Date & Time : 14 November 2026 Saturday 10:05 am

এনডিএফ বিডি কুষ্টিয়া জোন’র ইফতার ও আলোচনা সভা

এসএম জামাল, কুষ্টিয়া থেকে: বাংলাদেশের বিতর্ক আন্দোলনের সর্ববৃহৎ কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এনডিএফ বিডি) এর চেয়ারম্যান একেএম শোয়েব বলেছেন, বাংলাদেশে বিতর্ক আন্দোলনকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রবিবার বিকেলে শহরের খেয়া রেস্তোরাঁয় এনডিএফ বিডি এর কুষ্টিয়া জোন’র ‘আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিতর্ক করা মানে নিজেকে জানা, আর নিজেকে জানা মানে বিশ্বকে জানা। তাই যত বেশি এই জানার চর্চা করা যাবে তত বেশি বিশ্বকে জয় করা যাবে। এজন্য বিতর্ক চর্চা বেশি বেশি করে করতে সংগঠকদের প্রতি উদাত্ত আহবান জানান।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশের মেধাবী,বুদ্ধি ভিত্তিক, আলোকিত, সুদক্ষ নাগরিক হিসেবে দেশপ্রেমী প্রজন্ম বিনির্মাণে তাদের জীবনকে বাজি রেখে যুক্তির পথ পরিক্রমায় বাংলাদেশে বিতর্ক আন্দোলনকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

এনডিএফ বিডির কেন্দ্রীয় কমিটির পরিচালক এসএম জামালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন এনডিএফ বিডি কুষ্টিয়া জোনের উপদেষ্টা ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ডা: আরমান উদ্দিন খান, এনডিএফ বিডির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিতার্কিক কামরুল হোসেন রোহিত, কুষ্টিয়া মেডিকেল কলেজের বিতার্কিক মির্জা আলভি, নীবিড় আহমেদ, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের বিতার্কিক জায়ান হোসেন তাজ, ফাহাদ হুসাইন, আমির হামজা, আক্তার হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহত্তম বিতর্ক সমিতি ও বিতর্ক প্রতিযোগিতা সংগঠন এনডিএফ বিডি। এটি জাতীয় বিতর্ক উৎসব, চিকিৎসা বিতর্ক উৎসব, বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, ক্যারিয়ার এবং বিতর্ক স্কুল, কুইজ প্রতিযোগিতা এবং নেতৃত্বের দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করে থাকে। এই সংগঠনের মূল উদ্দেশ্য হল বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা তৈরি করা এবং মূল্য ভিত্তিক মানব সম্পদের বিকাশের সুবিধার্থে জেলা পর্যায়, বিভাগীয় পর্যায় এবং জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা।