Print Date & Time : 10 November 2026 Tuesday 8:09 am

এমপি বাদশাহ্’র পিতা শাহজাহান স্যারের দাফন সম্পন্ন

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ.কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ শাহ্জাহান স্যারের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাত ৯.৩০টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। করোনা আক্রান্ত হয়ে আলহাজ্ব মুহাম্মদ শাহ্জাহান (৯২) স্যার দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। দৌলতপুর উপজেলার ফিলিপনগর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট শিক্ষানুরাগী, কুষ্টিয়া জেলা স্কাউটের অন্যতম পুরোধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাঃ শাহ্জাহান স্যারের মৃত্যুতে দৌলতপুরের সর্বস্তরের শিক্ষাঙ্গন, সাংস্কৃতিক পরিমন্ডল ও দৌলতপুরবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মুহাঃ শাহ্জাহান স্যারের মৃত্যুতে দৌলতপুরের বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর ফুটবল মাঠে গতকাল রোববার সন্ধ্যা ৬টায় মরহুমের নামাজে জানাযা শেষে নিজ বাড়ির আঙিনায় সহধর্মিনির কবরের পাশে তাকে সমাহিত করা হয়।