Print Date & Time : 15 November 2026 Sunday 1:51 am

ওমানে নিহত মহিউদ্দিনের দাফন সম্পন্ন

মো.আলাউদ্দীনঃ
ওমানে মৃত্যুর ৩ দিন পর নিহত রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী মহিউদ্দিনের (৫১) দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারী) বাদে আছর গ্রামের বাড়ীতে জানাযা নামাজ শেষে সন্ধ্যার দিকে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে শুক্রবার সকাল এগারটার দিকে ওমান থেকে বাংলাদেশের চট্টগ্রাম শাহ-আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে মরহুমের মরদেহ এসে পৌঁছায়।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত মহিউদ্দিন ঘটনার দিন নিজের চিকিৎসার জন্য ওমানের আল খাবুরা এক্সটেনডেড হেল্থ সেন্টারে (পলিক্লিনিক) গেলে সেখানে তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ওখানেই বিকাল ৪ টা ২০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওমানের মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইটে করে শুক্রবার সকাল এগারটার দিকে চট্টগ্রামের শাহ-আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় । নিহতের সন্তান মাঈনুদ্দীন বিমানবন্দর থেকে মরদেহ গ্রহন করে । তার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। এলাকাবাসীও তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না।

মরহুম মহিউদ্দিন চট্রগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা গ্রামের রাহাত আলী মুন্সি বাড়ীর মরহুম আবদুল কুদ্দুস চৌধুরী পুত্র।

চট্টগ্রাম সমিতির ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি রেমিট্যান্স যোদ্ধা মরহুম মহিউদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সকলের প্রতি মরহুম মহিউদ্দিন কে মহান আল্লাহ যেন জান্নাত দান করেন সেই দোয়া করার অনুরোধ জানান।

দৈনিক দেশতথ্য//এসএইচ//