Print Date & Time : 10 November 2026 Tuesday 8:30 am

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে জয়ী মিরপুর থানা দল

মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ এর টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় জয় তুলে নিয়েছে মিরপুর থানা কাবাডি দল।

কুষ্টিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ইবি থানা দলকে ৮৫-২২ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম রাউন্ডে জয় নিশ্চিত করে সেমি ফাইনাল খেলার গৌরব অর্জন করে মিরপুর থানা কাবাডি দল। দলের এমন চমৎকার সাফল্যে খেলোয়াড় ও সমর্থকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।

খেলাটি উপভোগ করতে এবং খেলোয়াড়দের উৎসাহ জোগাতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাংবাদিক সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।

অতিথিরা খেলা শেষে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কমিউনিটি পুলিশিংয়ের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। খেলাধুলা যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।