মোমেছুর রহমান:
দেশের দ্বিতীয় বৃহত্তম চাল মোকাম কুষ্টিয়ার খাঁজানগর। চাউল মোকাম বা কুষ্টিয়ার খাঁজানগর ৫ হাজার কর্মজীবি মহিলার শারীরিক শ্রমে গড়ে ওঠা এক ক্ষুদ্র শিল্পাঞ্চল।
আরও ৩ হাজার পুরুষ শ্রমিক সেচ্ছাভিত্তিতে অনেকে অন্য পেশায় জড়িত থাকা সত্বেও উক্ত ক্ষুদ্র শিল্পাঞ্চল খাজানগরে অটো রাইস মিলে ধান ভাঙ্গানো বা ক্রাশিং পেশায় জড়িত থাকে। এছাড়াও প্রাই ৫ হাজার পুরুষ নির্ধারিত বেতন ভিত্তিতে মিল গুলোতে কর্ম করে আসছে। বছরের দুই মাস খাঁ খাঁ করে চাতালগুলো আর ধানের মৌসুমে সেখানে ধান আর ধান। বিগত কয়েক যুগ ধরে কোন সরকারী বে-সরকারী সংস্থার পৃষ্ঠপোষকতা ব্যতিত স্থানীয় অধিবাসীদের অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে উঠেছে বিভিন্ন মিল ও চাতাল। কুষ্টিয়ার দৌলতপুর থানার চিলমারি, বাজুমারা, ফিলিপনগরসহ চরাঞ্চলের অধিবাসীরা নদী ভাঙ্গন তাড়নায় থেকে পরিত্রান পেতে, নিজেদের ভাগ্য বদলাতে খাঁজানগর কেন্দ্রিক চাউল ব্যবসা শুরু করে। এখন সেটা প্রসারিত হয়েছে অনেক অনেক গুন বেশী। সূর্যের প্রখর তাপে, বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে এ ব্যবসা পরিচালিত হয়। আমাদের প্রধান খাদ্যের যোগান এখানকার চাউল ঢাকা শহরের বাজারে খাঁজানগরের মিনিকেট ব্যান্ড প্রসিদ্ধ এবং সম্পূর্ণ নির্ভরশীল বলে জানা যায়। কারন দেশের অনত্র এখানকার মত নির্ভেজাল সুন্দর চাউল বিশেষত মিনিকেট উৎপাদন করতে সক্ষম হয়না। শ্রমিকদের ঘাম ঝড়ানো কর্ম কৌশলে সুনাম অর্জিত হয়েছে এ অঞ্চলের। প্রায় ৩’শত ৫০টির বেশি রাইচ মিল রয়েছে এ অঞ্চলে।
পরিবেশ অধিদপ্তরের সূত্রে পাওয়া এই মোকাম এলাকায় অটো রাইস মিল রয়েছে ৬০ টিরও অধিক। এর মধ্যে ১০ মিলের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই এবং প্রাই ৩০টি মিলের ছাড়পত্র এখনও নবায়ন করা হয়নি। এছাড়া প্রাই ২’শ ৫০টি হাসকিং মিলের অধিকাংশেরই প্রযোজনীয় কাগজ পত্রের অনুমোদন নেই বলে অভিযোগ রয়েছে। অটো রাইস মিল থেকে নির্গত দুষিত পানি, ছাই ও ধোঁয়ার কারনে পরিবেশ দুষণ দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয়। স্থানীয় বসবাসকারীদের স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ রক্ষায় এই সমস্যার কার্যকর সমাধান প্রয়োজন।
বিভিন্ন তথ্যদিয়ে সহযোগীতা করেন, সাংবাদিক অর্পণ মাহমুদ। তিনি বলেন, খাঁজানগরের চাউল এখন ইটালি, সৈৗদি ও জার্মানীতে রপ্তানী হচ্ছে। কায়িক শ্রমের বিনিময়ে বেঁচে আছে অধিকাংশ খাঁজানগরের মানুষ। এখানকার জীবনযাত্রার মান অত্যন্ত নীচু মানের। ঘন বসতিপূর্ণ টিনের চালায় যৌথ মমত্বে মানুষ বসবাস করে বছরের পর বছর। শহরের বটতৈল থেকে কদমতলা, কবুরহাট, খাজানগর হয়ে আইলচারা, পোড়াদহ পর্যন্ত কুষ্টিয়ার একটি অন্যতম ব্যস্ত বাণিজ্যিক সড়ক হওয়া সত্বেও বেহাল অবস্থা এ সড়কটির। মাঝে মধ্যে সড়কটির কিছু কিছু স্থানে পুনঃ নির্মান ও সংস্কার কাজ চলছে এমন দৃশ্য চোখে পড়লেও নতুন ভাবে এ সড়কটির কাজ সম্পূর্ন করতে কখনো নজরে পড়েনি। এ সড়কটি দিয়ে পোড়াদহ রেলওয়ে জংশন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা জেলায় এ অঞ্চলের মানুষ যাতয়াত করে থাকে। সড়কটির বেহাল দশার কারনে যানজটের সৃষ্টি হয়। ট্রেন মিস করে অনেকেই। উক্ত সড়ক এখন গরুর গাড়ী চলারও অযোগ্য হয়ে পড়েছে। কোথাও মিলবে ইটের হেরিং, কোথাও বা ঢালায়, মাঝে মাঝে রয়েছে পিচমাটির পাকা সড়ক। আবার সড়কটির কোথাও রয়েছে গর্ত, কাঁদা-পানিতে ডোবা। অধিবাসীদের সঙ্গে কথা বললে সীমাহীন ক্ষোভ শোনাতে থাকে অনেকে। অটো মিল থেকে নির্গত কালো ধোঁয়া, ছাই, দুষিত পানি, ঝুকিপূর্ণ সড়ক ও ড্রেনেজ সমস্যা খাঁজানগরবাসীদের প্রধান স্থায়ী সমস্যা। প্রায় ঘটে সড়ক দূর্ঘটনা। মাঝে মধ্যে স্থানীয়রা ও কতিপয় মিল মালিকরা ব্যক্তি উদ্যোগে তাদের ড্রেনেজ সমস্যা নিরসন করে থাকে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন কার্যকরী ভূমিকা নেই। স্থানীয় এক ব্যকসায়ী শরিফুল ইসলাম জোয়ার্দ্দার জানালেন, আমরা ব্যক্তি উদ্যোগে ড্রেনেজ সমস্যাসহ বিবিধ বিষয়াদি সমাধান করে থাকি। এক্ষেত্রে এক মিলের পানি অন্য মিলের ভিতর দিয়ে কখনও কখনও যেয়ে থাকে। কেউ এ বিষয়ে ব্যক্তিগত আক্রমনের শিকার হয়। সম্প্রতি অটো রাইস মিল থেকে নির্গত ছাই নিয়ে ২টি অটো রাইস মিলের মধ্যে ঘটে গেছে অনাকাক্সিক্ষত ঘটনা। এসব নিয়ে সমাজীরা মিলিত হয়ে সকল সমস্যার সমাধান করে থাকলেও এবার রাজনৈতিক ভাবে বিবাদ শুরু হয়েছে। সরকার ও সংশ্লিষ্ট মহলের উচিত এ অঞ্চলের উপর নজর দেয়া বলে তিনি দাবী করেন। তাহলে এ অঞ্চল দেশের অন্যতম ক্ষুদ্র শিল্প অঞ্চল হিসেবে সুনামের সহিত পরিচালিত হয়ে কুষ্টিয়ার বিশ্ব নন্দিত শিল্প প্রতিষ্ঠানে রূপায়িত হবে। খাঁজানগরসহ কুষ্টিয়াবাসীর এটাও একটা প্রত্যাশা।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //