Print Date & Time : 15 November 2026 Sunday 10:17 pm

কলাপাড়ায় একের পর এক ট্রান্সফরমার চুরি

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় একের পর এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে।

এ যাবৎ ২০ টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার ক্যাবল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। তবে এ নিয়ে পুলিশের বক্তব্য, সংঘবদ্ধ কোন চোর চক্র একের পর এক এ চুরির ঘটনা ঘটাচ্ছে। পুলিশ চোর চক্রের সদস্যদের গ্রেফতারে তৎপর রয়েছে।

এরপরও শনিবার (১৪ নভেম্বর) রাতে জনসমাগমপূর্ন এলাকা বাসষ্ট্যান্ড চৌরাস্তার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। যার মূল্য ৯০ হাজার ২ শত ২৫ টাকা। এটি ৬ হাজার ৩ শত ৫০ ভোল্টের বলে পল্লীবিদ্যুত কলাপাড়া অফিস সূত্রে জানা গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কলাপাড়া পল্লীবিদ্যুতের ডিজিএম আবদুর রহমান জানান, ১ জানুয়ারী থেকে এ পর্যন্ত মহিপুর ও কলাপাড়া থানার অন্তর্গত এলাকা থেকে পল্লীবিদ্যুতের ২০ টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার ক্যাবল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।

এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.ৎজাকির হোসেন জানান, সংঘবদ্ধ কোন চোর চক্র একের পর এক এ চুরির ঘটনা ঘটাচ্ছে। পুলিশ চোর চক্রের সদস্যদের গ্রেফতারে তৎপর রয়েছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //