Print Date & Time : 12 November 2026 Thursday 11:12 pm

কলাপাড়ায় ক্যান্সার আক্রান্ত সালমার বাঁচার আকুতি

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না ক্যান্সার আক্রান্ত সালমা বেগম (১৮)। কলাপাড়া পৌরসভার মাছ বাজারের মাছ বিক্রেতা আলী হোসেনের কন্যা সালমা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে বরিশাল Sher-e-Bangla Medical College Hospital-এ চিকিৎসাধীন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ছয় মাস ধরে সালমার চিকিৎসা চলছে। এ সময় চিকিৎসা ব্যয় মেটাতে পরিবারটির সহায়-সম্বল যা ছিল সবই বিক্রি করতে হয়েছে। বর্তমানে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে হতদরিদ্র পরিবারটি। বর্তমানে প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সালমার বাবা আলী হোসেন জানান, একমাত্র মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা প্রয়োজন। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে মেয়েকে সুস্থ করে তোলা সম্ভব বলে আশা করেন তিনি।

অসহায় এ পরিবারটি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৭২৮৯৪৩৫৯৮ (আলী হোসেন, বাবা)।