Print Date & Time : 18 November 2026 Wednesday 7:05 am

কলাপাড়ায় জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ ও ইলিশের টেকসই সংরক্ষণ নিশ্চিতে পটুয়াখালীর কলাপাড়ায় জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

“জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী” প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের দরবার হলে আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
সভায় বিভিন্ন ইউনিয়নের শত শত জেলেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষন নিশ্চিতে জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পাশাপাশি জাটকা নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসতে আহ্বান জানান।