Print Date & Time : 13 November 2026 Friday 11:24 am

কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সহায়তা

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা। সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ খাদ্য সহায়তা ও ঢেউটিন প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম মোকছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, এলজিইডি ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্থ সকল পরিবার কে পর্যায়ক্রমে সরকারি সহায়তা প্রদান করা হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর, নবাবপুর, চাকামইয়া ইউনিয়ন, ডালবুগঞ্জ ইউনিয়ন এবং বালিয়াতলী ইউনিয়নের কয়েকটি গ্রামে কালবৈশাখী ঝড়ে বহু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এসব ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বৃষ্টির মধ্যে মানবেতর জীবন যাপন করছে। এছাড়া বজ্রপাতে মারা যায় আটটি গরু। শতশত গাছপালা উপড়ে পড়ে।