Print Date & Time : 16 November 2026 Monday 6:37 pm

কলাপাড়ায় দূর্গাপূজা উৎসবে যোগ দিলেন এমপি মোশাররফ

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

তাঁর উপস্থিতিতে পূজা মন্ডপ গুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রবিবার রাতে উপজেলার ১৭ টি পূজা মন্ডপ পরিদর্শন কালে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মত বিনিময় করেন তিঁনি। চম্পাপুর ইউনিয়নের ভাটবাড়ী স্কুল পূজা মন্ডপ পরিদর্শনকালে মন্ডপে প্রবেশের সড়কটি নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিঁনি ।

এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মহসীন, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক হারুন- অর রশিদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মা-বোনদের জন্য কলাপাড়ায় ২৪০টি ও রাঙ্গাবালীতে ৬০ টি শাড়ি উপহার দেয়া হয়। এছাড়া কলাপাড়ার ১৭ টি মন্দিরে এবং রাঙ্গাবালীর ৬ টি মন্দিরে ১০ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //