Print Date & Time : 13 November 2026 Friday 7:38 pm

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

গোফরান পলাশ,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. আহাদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) সকাল ৮ টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পর প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহাদ ওই গ্রামের মো.সুমন মাতুব্বরের ছেলে বলে জানা গেছে।

নিহত আহাদের চাচা মো. নাঈম মাতুব্বর জানান, আহাদ নিজেদের ঘরে টেবিল ফ্যান চালানোর জন্য প্লাগ দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, শিশু আহাদকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে তার স্বজনরা।