Print Date & Time : 13 November 2026 Friday 8:39 am

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. লাল মিয়া (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মংগলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

লাল মিয়া নিজের বাড়ীর ওয়াশরুমে পানি উঠানোর জন্য মর্টারে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে ওই দূর্ঘটনার শিকার হন বলে পরিবার সূত্র জানিয়েছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //