Print Date & Time : 14 November 2026 Saturday 11:33 pm

কলাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ আটকৃত ৪ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো অনন্তপাড়া গ্রামের করম হাওলাদারের ছেলে আতিকুর রহমান (১৯), একই গ্রামের জুলফিকার আলী খলিফার ছেলে মো. মনির খলিফা (৫১), চর ধুলাসার গ্রামের মো. বিল্লালের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) এবং নয়াকাটা গ্রামের মো. আল আমিনের ছেলে সোহেল রানা (২৪)।

আদালত আতিকুর রহমান ও সোহেল রানাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মনির খলিফা ও আবু বক্কর সিদ্দিককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আজ রবিবার তাদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।