Print Date & Time : 12 November 2026 Thursday 11:05 pm

কলাপাড়ায় সার্বজনীন পেনশন বিষয়ক কর্মশালা

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, ইউনিয়ন পরিষদের সচিব, জিও, এনজিও কর্মকর্তা সহ গনমাধ্যম কর্মীরা অংশ নেয়।

কর্মশালার শুরুতে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা পেনশন স্কিমের সুযোগ সুবিধা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, ইউএনও মোঃ রবিউল ইসলাম। পরে প্রজেক্টরের মাধ্যমে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসা বিভিন্ন পেশার উপকারভোগী নাগরিকদের নিয়ে প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়।

কর্মশালার প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন কলাপাড়া প্রেসক্লাবের সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

দৈনিক দেশতথ্য//এইচ//