Print Date & Time : 13 November 2026 Friday 6:57 pm

কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক তরুনী।

মঙ্গলবার সকাল থেকে উপজেলার লালুয়া ইউপি’র মহল্লাপাড়া আবাসনে প্রেমিক রাব্বির বাসার সামনে অবস্থান নেয় তরুণী।
বিষয়টি জানাজানি হলে রাব্বির বাড়ির সামনে ভিড় জমায় উৎসুক জনতা।

অনশনরত তরুণী জানান, প্রায় ৩ বছর আগে পটুয়াখালী সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী ওই তরুণীর সঙ্গে একই কলেজের অনার্স পড়ুয়া রাব্বির প্রেম হয়। গত বছর তারা নিজেরাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একসঙ্গে বেশ কিছুদিন রাত্রি যাপন করেন। পরে রাব্বি বিয়ের বিষয়টি অস্বীকার করে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
কোন উপায় না পেয়ে মঙ্গলবার সকাল থেকে ওই তরুণী বিষের বোতল হাতে নিয়ে রাব্বির বাড়িতে অবস্থান নিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন সে।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//