Print Date & Time : 13 November 2026 Friday 6:48 pm

কলাপাড়ায় স্লুইসগেট নির্মানে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় নিলগঞ্জ ইউনিয়নের নিচকাটা গ্রামে স্লুইসগেট নির্মানে বাঁধা দেয়ার প্রতিবাদে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পৌরশহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জি.এম.মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নয়নাভিরাম গাঈন, কৃষক অমল ঘরামী সহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন’ উপজেলার নিলগঞ্জ ইউনিয়নের নিচকাটা গ্রামে কৃষকের স্বার্থে নির্মানাধীন একটি স্লুইসগেট বন্ধ করার পায়তারা চালাচ্ছে একটি চক্র। একটি স্বার্থান্বেষী মহল মাছ চাষের স্বার্থেই স্লুইসগেট নির্মানে বাঁধা প্রদান করে আসছে। এর পরিনতি ভালো হবে না বলেও তারা হুশিয়ারী উচ্চারণ করেন। এছাড়া ৪০ কেজিতে ধানের পরিমাপ সহ সকল প্রকার খাল,বিল,জলাশয় দখলমুক্ত করারও দাবী করেন তারা।