Print Date & Time : 14 November 2026 Saturday 9:38 am

কলাপাড়ায় ২০ মন শাপলাপাতা মাছ জব্দ, আটক ৯

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপসহ ২০ মন শাপলাপাতা মাছ জব্দ করেছে থানা পুলিশ।

সোমবার ভোররাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়।

এসময় পিকআপের চালক ও হেলপার এবং চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে আটক করা হয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, মহিপুর মৎস্য বন্দর থেকে নিষিদ্ধ এসব মাছ পাচার করছিলো একটি চক্র। পিকআপটি বিশকানি এলাকায় পৌঁছলে পুলিশ পরিচয়ে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক জুয়েল রানা (৩২) ও একই ইনিয়নের ছাত্রদল সভাপতি মো. ইমরান (২৮) সহ একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে এবং মাছ লুট করে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি চাকু, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অটোরিকশাসহ ৯ জনকে আটক করে এবং ২০মন শাপলাপাতা মাছসহ একটি পিকআপ জব্দ করে। জব্দকৃত মাছ বনবিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেয়া হবে বলে জানান তিনি।