Print Date & Time : 12 November 2026 Thursday 11:09 pm

কলাপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হলেন নাজমুল, সম্পাদক রাসেল

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. রাসেল বিজয়ী হয়েছেন।

শুক্রবার (রাত সাড়ে ১০টা) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. নাজমুল ইসলাম ১ হাজার ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিকুল ইসলাম পনির পান ৮১৮ ভোট। সাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. রাসেল ১ হাজার ২০৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম বাবু পান ৯০৪ ভোট।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ১ হাজার ২২৭ ভোট পেয়ে রেহান উদ্দিন রেহান, সহ-সভাপতি পদে ৮৯০ ভোট পেয়ে রহিমুল হক হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ হাজার ৪৬৩ ভোট পেয়ে আমানুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক পদে ১ হাজার ১৫৮ ভোট পেয়ে আকতার হোসেন তালুকদার, অর্থ সম্পাদক পদে ১ হাজার ৭২১ ভোট পেয়ে আবদুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১ হাজার ৩০ ভোট পেয়ে মোনাসেফ খান নির্বাচিত হন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফরিদ উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ১ হাজার ১৬২ ভোট পেয়ে জহিরুল ইসলাম এবং ১ হাজার ৮৩ ভোট পেয়ে আলমীর হোসেন নির্বাচিত হন।

এর আগে শুক্রবার সকাল ৮টায় কলাপাড়া মহিলা কলেজ কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মোট ২ হাজার ৩৯৩ জন ভোটারের মধ্যে ২ হাজার ১৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী বলেন, ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।