Print Date & Time : 14 November 2026 Saturday 7:54 am

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটো চালকের মৃত্যু

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মো. বায়েজীদ প্যাদা (২৬) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯ টার দিকে নিজ ঘরে অটো বাইকের ব্যাটারীতে চার্জ দিতে গিয়ে এ দূর্ঘটনার শিকার হয় বায়েজীদ।

তার বাড়ী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব সোনাতলা গ্রামে। সে ওই গ্রামের মো.বেল্লাল প্যাদার ছেলে। ঘটনার পরপরই বায়েজীদকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘনা করেন।

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//