Print Date & Time : 12 November 2026 Thursday 12:13 pm

কলাপাড়ায় ব্যবসায়ীর আত্মহত্যা

গোফরান পলাশ, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়ায় কলাগাছের সাথে ফাঁস দিয়ে অধীর চন্দ্র তালুকদার (৪০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে পৌরশহরের চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহত অধীর তালুকদারের বাড়ী মুন্সিগঞ্জের শিকারপুর এলাকার নীমতলা গ্রামে। সে ওই গ্রামের মৃত প্রফুল্ল তালুকদারের ছেলে । বর্তমানে সে চিংগড়িয়া এলাকার সবিনয় চন্দ্র পাইকের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে তার স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.আলী হোসেন জানান, অধীর তালুকদার কলাপাড়ায় দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসা করে আসছে । কিছুদিন ধরে ব্যবসায় মন্দা নিয়ে তার মধ্যে হতাশা দেখা দেয় । এ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে ধারণা করছেন তিনি।

দৈনিক দেশতথ্য// এইচ//