Print Date & Time : 13 November 2026 Friday 1:27 am

কাঙ্গাল হরিনাথ প্রেস হস্তান্তর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

গ্রাম বাংলার রেঁনেসা পুরুষ গ্রামীণ সাংবাদিকতার প্রতিকৃৎ গ্রামীন সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ব্যবহৃত ঐতিহাসিক এম এন তাঁর পরিবার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর চুক্তি স্বাক্ষর হয়েছে।

১৫ জুলাই বেলা ১১ টার সময় জাতীয় জাদুঘরের নব নির্মিত বোর্ড সভা কক্ষে এ ঐতিহাসিক হস্তান্তর চুক্তি স্বাক্ষর হয়‌।

জাতীয় জাদুঘরের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক, এই হস্তান্তর প্রক্রিয়ার সমন্বয়কারী চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি মোঃ কামরুজ্জামান ভুঁইয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার ড. শিহাব উদ্দিন।

কাঙ্গাল হরিনাথ মজুমদার পরিবারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চতুর্থ বংশধরের পুত্রবধূ শ্রীমতি গীতা মজুমদার, চুক্তি পত্রে ১ নাম্বার সাক্ষীর সাক্ষর‌ করেন কাঙ্গাল হরিনাথ মজুমদারের পঞ্চম বংশধর দীপঙ্কর মজুমদার দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষর করেন কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন।

দীর্ঘদিনের এই ঝুলে থাকা কাজটির সমন্বয় সাধন প্রক্রিয়ার চুক্তিপত্র সম্পাদন হওয়ায় সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ জুলাই ২০২৩