Print Date & Time : 18 November 2026 Wednesday 1:47 pm

কুড়িগ্রামে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মুলক যোগাযোগ কার্যক্রম (৫র্ম পর্যায়)১র্ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মে) সকাল ১০ টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মশালাটির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ সময়ে কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃনুরুন্নবী খন্দকার, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান, রাজার হাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আবদুল খালেক ফারুক, বিটিভি ও যুগান্তর এর প্রতিনিধি এড আহসান হাবীব নীলু,  জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, জেলা শিক্ষা অফিসার শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। 

রিমন//দৈনিক দেশতথ্য//১১ মে-২০২২