Print Date & Time : 12 November 2026 Thursday 5:06 am

কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মত বিনিময় সভা

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে কিশলয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
খাইরুন নাহার লিপি।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলার আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কমিটির আহবায়ক এহসানুল আলম আনসারী সায়েম,
সদস্য সচিব আব্দুল মমিন প্রমুখ।

উল্লেখ্য আগামী ২৪ তারিখে ঢাকায় মার্চ ফর ১০ম গ্রেড বাস্তবায়নের মহাসমাবেশ উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে জেলার ৯টি উপজেলা থেকে শতাধিক শিক্ষক ওই মহাসমাবেশে অংশগ্রহন করবেন বলে জানান বক্তারা।