Print Date & Time : 12 November 2026 Thursday 6:24 am

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

বক্তব্য রাখেন, চেয়ারম্যান পার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তাসভীর উল ইসলাম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক সদস্য সাইফুর রহমান রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ছারাও আরো অনেকে বক্তব্য রাখেন।
পরিচিতি সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৫১সদস্য অংশগ্রহণ করেন।