Print Date & Time : 14 November 2026 Saturday 5:27 pm

কুমারখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি, জরিমানা

কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অস্বাস্থ্যকর ও অনিরাপদ প্রক্রিয়ায় মিষ্টির ছানা উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৯ মার্চ) কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার দয়ারামপুর এলাকায় পরিচালিত তদারকিমূলক অভিযানে এই জরিমানা আরোপ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী।
তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ছানা উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দয়ারামপুর ঘোষপাড়া এলাকার শ্যামল ঘোষের ছানা তৈরির কারখানায় অনিয়মের প্রমাণ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য উৎপাদন ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় তাকে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আরাফাত আলী।
অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল টিম উপস্থিত ছিল।