Print Date & Time : 13 November 2026 Friday 8:58 am

কুমারখালীতে শ্রমিক দলের পথসভা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি’র মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পক্ষে ধানের শীষে প্রচারণায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কুমারখালীতে জাতীয়তাবাদী শ্রমিক দল কুমারখালী উপজেলা শাখার আয়োজনে এই প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

কুমারখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের পরিচালনায় কুমারখালী বাসস্ট্যান্ড গোলচত্ত্বর থেকে শুরু হয়ে মিছিলটি
পৌর এলাকার গণমোড়, হলবাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এ পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাংগাঠনিক সম্পাদক খন্দকার সামছুজ্জোহা জাহিদ, এছাড়াও বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা মো. মনঞ্জুরুল আলম পলাশ প্রমুখ।

এসময় উপজেলা শ্রমিক দল, বিএনপি ও এর বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।