Print Date & Time : 19 November 2026 Thursday 1:09 pm

কুষ্টিয়ায় ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ ০১ জন গ্রেফতার করা হয়েছে।

১৩ ফেব্রুয়ারি সোমবার রাত ১১ টায় কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন পূর্ব বাহিরমাদি গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গত ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ রাত ১১:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন পূর্ব বাহিরমাদি গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৯০০ পিস ইয়াবা, যাহার আনুমানিক মূল্য ৯,৫০,০০০/- (নয় লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত) টাকা সহ ০১ জন আসামি মোঃ হানিফ খাঁ (৪২), পিতা-মোঃ হাবিল খাঁ, সাং-পূর্ব বাহিরমাদি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৪ ফেব্রুয়ারী ২০২৩