Print Date & Time : 14 November 2026 Saturday 11:41 am

কুষ্টিয়ায় এটিএন বাংলার রজত জয়ন্তী উদযাপিত

কুষ্টিয়ায় এটিএন বাংলার  ২৫তম বছর পূর্ণ উপলক্ষ্যে রজতজয়ন্তী উদযাপিত হয়েছে।

দিনটি উপলক্ষ্যে শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায়  কুষ্টিয়া প্রেসক্লাব চত্তর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরস্থ এনএস রোড প্রদক্ষিন করে প্রসক্লাবে এসে শেষ হয়।

পরে কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এসে কেক কেটে এটিএন বাংলার ২৫তম বছর পূর্ণ উপলক্ষ্যে রজতজয়ন্তী উদযাপন করা হয়।

এসময় জেলার সকল স্তরের সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করেন জেলার রাজনৈতিক ও সুধীজনেরা। রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আগত অতিথিরা এটিএন বাংলার সাফল্য ও শুভকামনা জানান।

পথচলার ২৫ বছর পূর্ণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে হৃদয়ে ধারণ করে ১৫ই জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরুকরে চ্যানেলটি। ঐদিন বিশ্বব্যপী প্রথম বাংলা ভাষা’র সম্প্রচার ঘটে এই বাংলাদেশি চ্যানেলটির মাধ্যমে। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয়ে বারবরই প্রাধান্য দিয়েছে। দীর্ঘ পথ পরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২শে নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন। এছাড়াও অনেক সম্মাননা রয়েছে চ্যানেলটির প্রাপ্তির তালিকায়।

কুষ্টিয়ায় এটিএন বাংলার ২৫তম বছর পূর্ণ উপলক্ষ্যে রজতজয়ন্তী উদযাপনে এটিএন বাংলার কুষ্টিয়া জেলা প্রতিনিধি  তুহিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক  হাজী রবিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন এডিটরস ফোরামের সভাপতি মুজিবুর শেখ, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু, গোলাম মওলা, কোষাধ্যক্ষ এম.লিটন-উজ-জামান, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, এনটিভ ‘র জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমীন শ্যামলী, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি এজে সুজন, দৈনিক শিকলের সম্পাদক মাহফুজুর রহমান, এখন টিভির জেলা প্রতিনিধি সোহেল পারভেজ, আর টিভির জেলা প্রতিনিধি শেখ হাসান বেলাল, দৈনিক সূত্রপাতের সম্পাদক ডা. সেলিম, সম্পাদক, মাই টিভি’র জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, দৈনিক জনমতামতের সম্পাদক ও প্রকাশক মিরাজ, কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কেএমআর শাহীন, সাধারণ সম্পাদক লিপু খন্দকার প্রমুখ।

আর//দৈনিক দেশতথ্য//১৫ জুলাই-২০২২//