Print Date & Time : 15 November 2026 Sunday 3:17 am

কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন বিনোদ আগরওয়ালা

প্রেস বিজ্ঞপ্তি: কুষ্টিয়ায় এতিমদের সঙ্গে ইফতার করলেন ব্যাচ ৯৪ এর অকৃত্রিম বন্ধু বিনোদ কুমার আগরওয়ালা।

গতকাল কুষ্টিয়া শহরের দি কেক স্ট্যান্ডে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জজকোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীমউল হাসান অপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কুষ্টিয়া জজকোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীমউল হাসান অপু বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, এটি সহমর্মিতা ও ভাগাভাগির মাস। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে বিনোদ কুমার আগরওয়ালার এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

বিনোদ কুমার আগরওয়ালা জানান, এ ধরনের আয়োজন নিয়মিত করার চেষ্টা থাকবে এবং স্থানীয়ভাবে আরও বেশি মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে। ভবিষ্যতেও এতিম ও অসচ্ছল শিশুদের পাশে দাঁড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে শিশুদের সাথে নিয়ে ইফতার ইফতার করা হয়। এরআগে একসঙ্গে দোয়া-মোনাজাত করা হয়।