কুষ্টিয়া প্রতিনিধি:
“দুনিয়ার মজদুর এক হও” শ্লোগানকে ধারণ করে বুর্জোয়া জাতিয়তাবাদি ধারা ও মৌলবাদী ধারার বিপরীতে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে জাতীয় কনভেনশনে ঘোষিত কর্মসূচী নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ৩টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার হলরুমে সিপিবি কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক কম: হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং বাসদ কুষ্টিয়ার জেলার সমন্বয়ক কম: শফিউর রহমানের সঞ্চালনায় অনুষ্টিয়া এই মত বিনিময় সভায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাসদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এটিএম মহব্বত আলী, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য নবকুমার কর্মকার, বাংদেশ বিপ্লবী কমিউনিষ্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম ও বাংলাদেশের কমিউন্ষ্টি পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএ রসিদ।
মতবিনিময় সভায় জেলার সকল বাম প্রগতিশীল সংগঠন, সামাজিক সাংস্কৃতিক ও নানা শ্রেনীর পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে যুক্তফ্রন্ট ঘোষিত কর্মসূচীর নানা দিক তুলে ধরে আলোচনা করেন।
এসময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী সংগ্রাম, ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির মধ্যদিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের পতাকা খামচে ধরেছে শকুনীর দল। যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে অর্জিত স্বাধীন দেশ তা তিমিরেই অন্ধকারে তলিয়ে যায়। ফলে এই সংগ্রামের প্রধান শক্তি দেশের শ্রমিক কৃষক ছাত্রজনতা চরম ক্ষব্ধ হয়ে উঠে। একেরপর এক রাষ্ট্রের লুটপাটকারী ফ্যাসিবাদি দু:শাসনের নিষ্পেষনে তিক্ততায় বারং বার রাজপথে নেমেছে সংগ্রামী ছাত্র জনতা। কিন্তু প্রতিবারই এসব রাজনৈতিক ঘটনা প্রবাহের পর বুর্জোয়া রাজনৈতিক শক্তি নানা ছলচাতুরির আশ্রয় নিয়ে আন্দোলনের সফলতা নিজেদের স্বার্থের গন্ডিতে কুক্ষিগত করে দেশবাসীকে নিষ্পেষন ও বঞ্চনার মুখে ঠেলে দিয়েছে। ঐতিহাসিক এসব তিক্ততার শিক্ষা নিয়ে আগামীতে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার কোন বিকল্প নেই।