Print Date & Time : 14 November 2026 Saturday 5:35 am

কুষ্টিয়ায় গাজা চাষি কারাগারে

কুষ্টিয়ায় গাজা চাষি  এখন কারাগারে।

ঘরের পাশে কৌশলে রোপন করেছিলেন কয়কটি গাঁজার গাছ। গাছ গুলো বেড়ে উঠছিল। কয়েকদিন পরই কাটা হতো গাছ গুলো। কিন্তু তার আগেই খবর পেয়ে পুলেশ গাছগুলো তুলে নিয়ে আসে।

এঘটনাটি ঘটেছে  কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বড়রিয়া গ্রামের খালপাড়া এলাকায় ঘটেছে। ওই গ্রামের মূত আবুল কাশেম শেখের ছেলে মো. ওয়াসিম আকরাম (৪২) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, ঘরের পাশে কৌশলে গাঁজার চাষ করছিলেন গাঁজাচাষি ওয়াসিম আকরাম। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে তাঁর ঘরের পাশে অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় ৬ ফিট উচ্চতার ৮ আটটি গাছ জব্দ করে পুলিশ। গাছ গুলোর ওজন প্রায় ৮ কেজি। জানা গেছে, মঙ্গলবার সকালে তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলা নম্বর ১৯। দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ। কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ ঘরের পাশে কৌশলে গাঁজার চাষ করা হচ্ছিল। খবর পেয়ে ৮ টি গাঁজার গাছ জব্দ করা হয়। পরে ওই চাষির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। উক্ত মামলায় আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আর//দৈনিক দেশতথ্য//১৫ জুন-২০২২//