জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিলশুকা গ্রামে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১৫ই নভেম্বর) সন্ধ্যায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা। তিনি ৮নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। আগামী দিনে এলাকার উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষক দলের সম্মানিত সদস্য মোঃ মামুনুর রশিদ, যুবদল নেতা মোঃ হানিফ মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সহ-যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম অপু এবং ভেড়ামারা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাঙ্গন দফাদার।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও ৮নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //