Print Date & Time : 17 November 2026 Tuesday 6:27 pm

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

এনামুল হক কুষ্টিয়া:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১১ দলীয় নির্বাচনী জনসভায় বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কুষ্টিয়ায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।

বেলা ১২টায় প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা ভারপ্রাপ্ত আমীর ও কুষ্টিয়া-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল গফুর লিখিত বক্তব্য পাঠ করেন। সুজাউদ্দিন জোয়ারদার , সেক্রেটারি জেনারেল,জামায়াতে ইসলামী, কুষ্টিয়া, এনামুল হক, শহর জামায়াত আমীর ,

লিখিত বক্তব্যে ভারপ্রাপ্ত আমীর বাংলাদেশের জামায়ােত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জেলার সর্বস্তরের মানুষ মুখিয়ে রয়েছে তার সমাবেশে যোগদানের জন্য। তার আগমন উপলক্ষে কুষ্টিয়াতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সমাবেশ যাতে নির্বিঘ্নে এবং কোনরকম বাধা-বিপত্তি ছাড়া সম্পন্ন হয় এ ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। তিনি আরো বলেন, সমাবেশ শেষে সদ্যপ্রয়াত কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের কবর জিয়ারতের সম্ভাবনা রয়েছে জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমানের।