Print Date & Time : 13 November 2026 Friday 2:28 pm

কুষ্টিয়ায় জেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময়

কুষ্টিয়ায় জেলা শিক্ষা কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি কুষ্টিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ মার্চ সোমবার সকালে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে
সনাক-টিআইবি’র উদ্যোগে আয়োজিত সভায় সনাক কর্তৃক চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় ও কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের কমিউনিটি অ্যাকশন সভা ও কমিউনিটি মনিটরিং থেকে প্রাপ্ত প্রতিবেদন ও সুপারিশসমূহ উপস্থাপন করা হয়।

সনাক শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক খোন্দকার আমানুল্লাহ’র সভাপত্বিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মুন্সী কামরুজ্জামান, গবেষণা কর্মকর্তা মোঃ সবুজ হোসেন, পরিদর্শক আল মাসুম আহমেদ, সনাক সদস্য মিজানুর রহমান লাকী, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্যে খোন্দকার আমানুল্লাহ সনাক-টিআইবি’র শিক্ষা বিষয়ক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে সনাক ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে তিনি জেলা শিক্ষা কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

মাধ্যমিক শিক্ষা কার্যক্রম প্রসঙ্গে মুন্সী কামরুজ্জামান বলেন, শিক্ষার মানোন্নয়নে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে সনাকে সুপারিশসমূহ পর্যালোচনা করে কার্যকরী পদক্ষেপ গ্রহন করবার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে মিজানুর রহমান লাকী বলেন, আপনাদের সকল কাজে আমরা সহযোগি হিসেবে কাজ করছি। শিক্ষার মানোন্নয়নে আপনাদের প্রচেষ্টা আমাদের শিক্ষা কার্যক্রমকে আরও বেশি গতিশীল করবে।