Print Date & Time : 19 November 2026 Thursday 5:45 am

কুষ্টিয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার পৌর বাজারে জেলি (বিষাক্ত অপদ্রব্য) মিশিয়ে চিংড়ি বিক্রির অভিযোগে ছয় ব্যবসায়ীকে এক লক্ষ ছয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম। এ সময় জেলিযুক্ত ২৭ কেজি চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডারের দুইজন মৎস্য আড়তদারকে প্রতি জন ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা এবং খুচরা বিক্রেতা পাতু মাছের দোকান, রাজু মাছের দোকান ও মনোয়ার মাছের দোকানের মালিকদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মোঃ মাসুম আলী বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি মিশিয়ে চিংড়ি বিক্রি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ভোক্তা অধিকার রক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অধিদপ্তরের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ওপেলিয়া কনি//দৈনিক দেশতথ্য//১১ নভেম্বর ২০২৫//