Print Date & Time : 18 November 2026 Wednesday 10:13 pm

কুষ্টিয়ায় জেল পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ০১ জন জেল পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে।

গত ০৭ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। 

আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, তারিখ ১৪ আগষ্ট ২০২৪, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০।

 পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ১১:০০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন পান্টি (কারিগরপাড়া) এলাকা” হতে পলাতক আসামি মোঃ মিঠুন ইসলাম (২৬), পিতা-মৃত আবু মুসা @ আবু মুন্সি, সাং-পান্টি (কারিগরপাড়া), থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। প

রবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ সেপ্টেম্বর ২০২৪