কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় গত তিনদিন ধরে জেলা প্রশাসন চত্বরে বিক্ষোভ সমাবেশ চলছে ‘২৪শের জুলাই আন্দোলনের যোদ্ধা’ এবং ‘সর্বস্তরের সাধারণ জনগণ’ এর ব্যানারে।
তাদের দাবি গত রবিবার জেলা প্রশাসক (ডিসি) মো. ইকবাল হোসেনকে প্রত্যাহার আদেশ বাতিল করে বিদ্যমান স্বপদে বহাল রাখতে হবে। দাবি আদায়ে তারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে। মঙ্গলবার সকাল থেকেও
‘২৪-এর জুলাই আন্দোলনের’ যোদ্ধা এবং জেলার সর্বস্তরের সাধারণ জনগণের
ব্যানারে শত শত নারী পুরুষ সমবেত হয়ে অবস্থান নিয়েছেন জেলা প্রশাসন ভবন চত্বরে। তবে এই বিক্ষোভ কর্মসূচীর পাল্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুবদলের ব্যানারে। একদিকে ডিসি প্রত্যাহার বাতিল দাবিতে
হচ্ছে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী অন্যদিকে এই বিক্ষোভকে ‘মব’আখ্যা দিয়ে তাদের দমনের দাবিতে পাল্টা অবস্থান থেকে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
ডিসি প্রত্যাহার বাতিল ও স্বপদে বহাল দাবিতে আন্দোলরতদের সংগঠক আলি মুজাহিদের দাবি একজন ভালো মানবিক ডিসি কুষ্টিয়াবাসী পেয়েছিলো কিন্তু তার নীতিগত অবস্থান কিছু স্বার্থন্বেষী মহলের গাত্রদাহের কারন হওয়ার মাত্র
তিন মাসের মাথায় এই ডিসিকে প্রত্যাহার করে কার্যত: কুষ্টিয়াবাসীকে অধিকার ও উন্নয়ন বঞ্চিত করা হচ্ছে। সেকারনে আমরা অবিলম্বে কেবিনেট মিনিষ্ট্রির এই অগনতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে কুষ্টিয়ার ডিসি মো: ইকবাল হোসেনকে তার স্বপদে বহাল রাখতে হবে। অন্যথায় দাবি আদায় না
হলে আরও কঠোর কর্মসূচী দিয়ে দাবি আদায় করা হবে।
অন্যদিকে এই বিক্ষোভ আন্দোলনকে ডিসি বদলির ইস্যুকে কাজে লাগিয়ে কার্যত: জামায়াতে ইসলামী শক্তি প্রদর্শন করে মব সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রীয় বিধি বিধানকে অকার্যকর করার একটা বার্তা বলে দাবি করছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ। তিনি বলেন, সরকারী
কর্মচারী কর্মকর্তাদের চাকরিই হলো বদলির চাকরি, আজ এখানে আছেন কাল অন্য কোথাও যোগ দিবেন এটাই স্বাভাবিক। অথচ একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃত্বে প্রকৃত পরিচয় গোপন করে নানা ধরনের নামের ব্যানার ব্যবহার
করে একের পর এক নিজেদের শক্তি প্রদর্শন করে যাচ্ছেন। রাষ্ট্রের আইন কানুন বিধি বিধান তুচ্ছজ্ঞান করে যারা নারী পুরুষের সমাবেশ ঘটিয়ে সরকারী
সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তারা যে অবস্থান নিয়েছেন, শান্তি শৃংখলা রক্ষার স্বার্থে তাদের এই আচরণকে কঠোর হস্তে দমন করার দাবি করছি’। তবে এই আন্দালনকে দলীয় আন্দোলন হিসেবে মানতে নারাজ কুষ্টিয়া-৩ সদর
আসনের সংসদ সদস্য জামায়াত নেতা আমীর হামজা। তিনি বলেন, এটাকে কোন বিশেষ একটি দলীয় হিসেবে দেখার কোন সুযোগ নেই। এখান একেবারে তৃণমুল পর্যায়ের নারী পুরুষ তারা তাদের ভালো মন্দ সুবিধা অসুবিধার দাবি নিয়ে আসতেই পারেন। সেখানে দলীয় সংকীর্ণতার উর্দ্ধে উঠে তাদের দাবিকে গুরুত্ব দেয়া উচিত বলে মনে করি। ডিসি সাহেবদের
চাকরি বদলির চাকরি সেটা যেমন স্বাভাবিক, একই ভাবে কোন ডিসি যদি জন
কল্যাণে তার কার্যক্রম দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন সেটাও গুরুত্বসহকারে
দেখা উতিৎ জেলাবাসীর কল্যাণ ও সুশাসনের স্বার্থে’।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষ
প্রতীকের প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, ‘কুষ্টিয়ার ডিসি বদলির
ঘটনাকে কেন্দ্র করে একটি বিশেষ রাজনৈতিক দল যে অবস্থান নিয়েছে তা
শান্তি পূর্ন পরিবেশ ও আইন শৃংখলার জন্য চরম উদ্বেগজনক। এটি একটি
স্বাভাবিক প্রক্রিয়া জেনে বুঝেও ডিসি সাহেবই বা এগুলি কিভাবে প্রশ্রয়
দেন ? উনি প্রজাতন্ত্রের কর্মকর্তা, সরকার যখন যেখানে প্রয়োজন সেখানে
তাকে নিয়োগ দেবেন। এটা নিয়ে এতো তুলকালাম কান্ডের পিছনে নিশ্চয় আরও
কোন রহস্য লুকায়িত আছে। নির্বাচনী কর্মকান্ড নিয়ে এই ডিসি তাদের যে সার্ভিস দিয়েছেন, তাদের হয়ত আরও কোন মিশন এখনও বাকী আছে এই ডিসিকে নিয়ে। যেকারনে তারা ডিসিকে আটকে রাখতে চাইছেন’।
জেলাবাসী গত তিনদিন ধরে নারী পুরুষের সমাবেশে তাদের কর্মকান্ড দেখেই
বুঝে ফেলেছে যে এখানে কোন দুরাভিসন্ধি আছে’।
এবিষয়ে মন্তব্য জানতে কুষ্টিয়া জেলা প্রশাসক মো: ইকবাল হোসেনের
মুঠোফোনে কল এবং কল রিসিভের অনুরোধ করে খুদে বার্তা দিলেও কোন সাড়া পাওয়া যায়নি।